বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর থানার দারোগা শামসুল হক ক্লোজড

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার দারোগা শামসুল হক এক সিএনজি চালককে ধরে এনে মারধর করে উৎকোচ আদায়ের অভিযোগে ক্লোজড হয়েছেন। গতকাল রাত ১১টায় দারোগা শামসুল হককে সদর থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।
অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার গোগাউড়া লস্কর বাড়ির সিএনজি চালক আলমগীর লস্কর (২৫) কে পিএসআই শামসুল হক সোর্সের মাধ্যমে খবর দিয়ে এনে সিএনজি অটোরিক্সাসহ আটক করে সদর থানায় নিয়ে যান। এবং তাকে আটকে রেখে মারপিট করে টাকা না দিলে ডাকাতি মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে বলে হুমকি দেন। আলমগীর বাড়িতে ফোন করলে তার ভাই শহিদুল ইসলাম ও মামা জিতু মিয়া ২০ হাজার টাকা শামসুল হককে দিয়ে আলমগীরকে রাত ৯টায় থানা থেকে ছাড়িয়ে নেন। এসময় আলমগীর অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে বিষয়টি পিপি এডভোকেট আকবর হোসেন জিতুকে জানালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে অবগত করেন। রাত ১০টায় আলমগীর অভিযোগ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে গেলে তিনি সাথে সাথে পিএসআই শামসুল হককে ক্লোজড করে পুলিশ লাইনে স্থানান্তর করেন। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জানান, পিএসআই শামসুল হকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com