বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কৃষি যন্ত্রপাতি ও চাল বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির বিএনপির অপপ্রচারে কান দিলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আমলে যে সার ৬০ টাকা কেজিতে বিক্রি হতো; আওয়ামী লীগ সরকারে এসে সেই সার ১৫ টাকায় বিক্রির ব্যবস্থা করেছে।
এখন বিশ্ববাজারে সংকটের কারণ কেজিতে ৫ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু এই ইস্যু নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ তারা সারের জন্য আন্দোলনে নামা কৃষকদের গুলি করে হত্যা করেছিল। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি এবং ঈদুল ফিতর উপলক্ষে ভিজিডির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের বর্তমান দাম ৯৪ টাকা। এর ফলে ৬ টাকা দাম বৃদ্ধির পরও সরকারকে প্রতি কেজিতে ৫৯ টাকা ভর্তুকি প্রদান করতে হচ্ছে। একইভাবে সব ধরণের সারেই ভর্তুকি দেওয়া হচ্ছে। বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী চক্র বিভিন্ন ইস্যু নিয়ে এখন অপপ্রচারে লিপ্ত হয়েছে। সকলকেই মনে রাখতে হবে বিএনপির অপপ্রচারে কান দিলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে।
পৃথক অনুষ্ঠানে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ভর্তুকি মূল্যে ১১টি কম্বাইন্ড হারভেস্টার কৃষকদের নিকট হস্তান্তর করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পরে তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভায় নারী-পুরুষদের মাঝে ভিজিডির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com