বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জগদীশপুরে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার উপজেলার জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২ কিলোমিটারের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার সকালে রওশনারা (৫১), খুদেজা (৬৫), আবু মিয়া (৭০) সহ একটি কুকুর হঠাৎ করে কামড়াতে শুরু করে। এ সময় প্রায় ১০ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার সঞ্জয় বনিক জানান, কুকুরের কামড়ে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় উপজেলা থেকে দেওয়া যায়নি। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com