মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে তারাবিহ নামাজ, ইফতার ও সাহরির সময়েও লোডশেডিং

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী চলছে প্রচন্ড তাপদাহ। এর মধ্যে হবিগঞ্জ শহরে ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুত অফিস থেকে শিডিউল দেয়া হলেও তারাই মানছে না নিয়ম। পিডিবি সূত্রে জানা গেছে, ২ ঘন্টা পর পর ১ ঘন্টা করে ২৪ ঘন্টায় ৮ বার লোডশেডিং করা হবে। তবে সাহরি, তারাবিহ ও ইফতারের সময় লোডশেডিং আওতামুক্ত থাকবে। অথচ এ সকল গুরুত্বপূর্ণ সময়েই লোডশেডিং করা হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে শিডিউলের বাইরে অর্থাৎ ৪৫ মিনিট পর পর ঘণ্টা দেড়েকের জন্য নেয়া হচ্ছে বিদ্যুত। এতে পবিত্র রমজান মাসে রোজাদাররা পড়েছেন চরম বিপাকে। ইফতার, তারাবিহ নামাজ কিংবা সাহরি সব সময়ই নেয়া হচ্ছে বিদ্যুত। গরমে অতিষ্ঠ হয়ে বিদ্যুত অফিসে এলাকাবাসী একাধিকবার ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলেও কেউ রিসিভ করে না। এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিচ্ছে। গত শুক্রবার থেকে গতকাল শনিবার রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে একাধিকবার লোডশেডিং করা হয়। সরকারি ছুটির দিন থাকায় অফিস আদালতে কাজ না থাকলেও বাসা-বাড়ির সাধারণ মানুষ গৃহস্থালির কাজসহ প্রয়োজনীয় কাজ সারতে মারাত্মক অসুবিধায় পড়েছেন। এ ছাড়া বয়স্ক ও শিশুদের অবস্থা গরমে আরও করুন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। এ বিষয়ে পিডিবির সহকারি প্রকৌশলী রকিবুল হাসান জানান, লোডশেডিংয়ের কোনো সময় নাই, যখনই বোল্ডেজ জিরো হয়ে যায় তখনই লোডশেডিং দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com