বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন যুবদলের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৫ এপ্রিল স্থানীয় কায়েস্তগ্রামের শাহী ঈদগাহ ময়দানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ। ১১নং গজনাইপুর ইউনিয়ন যুবদল নেতা শেলু আহমেদ এর সভাপতিত্বে ও যুবদল নেতা শাহিন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সুহেল, যুগ্ম আহ্বাক জাকারিয়া আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ, উপজেলা জাসাসের আহবায়ক ও পৌর যুবদলের সদস্য সুমন আহমেদ। আমন্ত্রিত ছিলেন, ১১নং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু মিয়া, সহ-সভাপতি শাহ মোস্তাকিল আলী, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজু মিয়া, বিএনপি নেতা মোঃ মাসুক মিয়া, ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি এডঃ শাহিদ আহমেদ তালুকদার, ৫নং ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আঙ্গুর মিয়া, যুবদল নেতা হাজ্বী সাদিকুর রহমান সাদি, মো: সেকুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা নাবেদ মিয়া, পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক সাবের মিয়া, মোঃ রুশেল মিয়া, জুনাব আলী, হুসাইন মোহাম্মদ, মোফাজ্জুল হুসেন, হিরা মিয়া, ছাতির মিয়া, আম্বুজ আলী, মাহমুদ মিয়া, মোঃ মোতাচ্ছির মিয়া, খালেদ আহমদ, আরিয়ান আহমদ, রুয়েল আহমেদ, রাজু মিয়া, আফজল মিয়া, সোহান আহমেদ, উজ্জ্বল মিয়া, সাগর মিয়া, বাবলু আহমেদ, সাগর আহমেদ প্রমুখ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ এর সুস্থতা এবং কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com