বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বনভোজন ও ঈদপুণর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আনন্দঘন পরিবেশে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বনভোজন ও ঈদপুণর্মিলনী গত রবিবার হার্টসডেলের রিজ রোড পার্কে অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া থেকে আগত প্রবাসী হবিগঞ্জবাসীদের এই মিলন মেলায় ছোটদের খেলাধূলা, পুরুষদের জন্য নানা খেলা, মহিলাদের পাতিল ভাঙ্গা ও মিউজিকেল পিলো এবং বয়স্কদের পরিচিতির মাধ্যমে হবিগঞ্জের কৃষ্টি ও ইতিহাস নিয়ে কুইজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধি করে এটর্নি মঈন চৌধুরী, স্টার্লিং ফার্মেসি, খাবার বাড়ি, জোবায়ের চৌধুরী, শাহীন আহমদ, ওয়াসি চৌধুরী ও জসিম ভূইয়া প্রদত্ত আকর্ষনীয় র‌্যাফেল ড্র। আয়োজন ছিলো সুস্বাদু নাস্তা, দুপুরের খাবার, বিকালে ঝালমুড়ি, তরমুজ ও চা। গান পরিবেশনা আর গল্প বলায় মনোরম পরিবেশ সুষ্টি হয় আয়োজন স্থলে। হবিগঞ্জ জেলা সমিতি আয়োজিত বাৎসরিক এই মিলন মেলা ছিল আনন্দ ও প্রাণচাঞ্চল্যে ভরপুর।
আহবায়ক তাজুল ইসলাম মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদস্য সচিব সামছুল আলম শামীম তাদের সহযোগী নাজিম হোসেন, কামরুল, নোমান, সামছুল, আশিক, আলী সহ আহবায়ক কমিটির সকলের অক্লান্ত পরিশ্রমে সফল বনভোজন অনুষ্ঠিত হওয়ায় সভাপতি ইকবাল আনসারী সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি হবিগঞ্জ প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় এবং প্রবাসে থেকেও সবাই রোমন্তন করেন হবিগঞ্জের স্মৃতিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com