বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এমপি আবু জাহির এর করোনা মুক্তি কামনায় দোয়া ও প্রার্থনার আহবান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়েছে। গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জেলার সকল উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনা করানোর জন্য বলা হয়। প্রসঙ্গত, এমপি আবু জাহির গত ১০ এপ্রিল সপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেন। জাতীয় সংসদে যোগ দেওয়ার জন্য নমুনা পরীক্ষা করালে তাঁর শরীরে ৩য় বারের মত করোনাভাইরাস ধরা পড়ে।
পরদিন সংসদ সদস্যের সহধর্মীনি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার এর শরীরেও করোনাভাইরাস ধরা পড়ে। বর্তমানে তাঁরা ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com