বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২২৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ১৮ রমজান। রমাদান মাসের সিয়াম বিধানে বিভিন্ন ওজরে, যেমনঃ অসুস্থ বা পীড়িত হলে কিংবা সফরে থাকলে, কিংবা সিয়াম পালন করা দারুণ কষ্টের হলে এজন্য ফিদ্য়া, কাফফারা ইত্যাদির ব্যবস্থা রয়েছে। আবার এটাও ইরশাদ হয়েছে ঃ যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে তা তার জন্য অধিক কল্যাণকর। যদি তোমরা উপলব্ধি করতে পারতে তা হলে বুঝতে সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। (সূরা বাকারাঃ আয়াত ১৮৪)।
রমাদান মাসে রহমত, মাগফিরাত, নাযাতের যে প্রাচুর্য লাভ করা যায় তা অন্য মাসে লাভ করা সম্ভব হয় না।
প্রিয়নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম বলেছেনঃ আমার উম্মতকে আল্লাহতা-আলা রমাদান মাসে পাঁচটি খাস জিনিস দান করেছেন, যে সমস্ত জিনিস থেকে পূর্ব যামানার উম্মতেরা বঞ্চিত ছিলো আর তা হচ্ছে ঃ আমার সায়িম (রোযাদার) উম্মতের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের চেয়ে অধিক সুগন্ধযুক্ত, এই মাসে সকল প্রকারের জীবজন্তু এমনকি পানির মাছও ভোরবেলা হতে ইফতারের ওয়াক্ত পর্যন্ত দু’আ করতে থাকে। এই মাসে প্রতিটা বেহেশতকে নতুন সাজে সাজানো হয় এবং আল্লাহ তাআলা বলেনঃ খুব শিগগিরই আমার বন্ধুরা দুনিয়ার সীমাহীন দুঃখ-কষ্ট সহ্য করে তোমাদের দিকে ফিরে আসছে। রমাদান মাসে শয়তানকে বন্দী করা হয়, যে কারণে সে অন্যান্য মাসের মতো বান্দাদের ধোঁকা দিতে সমর্থ হয় না। রমাদানের শেষের রাতে আল্লাহ্ সায়িমগণের ক্ষমা করে দেন। (মুসনাদে আহমদ শরীফ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com