বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ উপজেলা মার্চেন্ট এসোসিয়েশন এর যাত্রা শুরু ॥ মাসুক সভাপতি, আফজল সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ব্যবসায়ীদের সংগঠন মার্চেন্ট এসোসিয়েশন এর যাত্রা শুরু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার সকল বাজারের ব্যবসায়ীদের সমন্বয়ে সাধারণ সভায় আলোচনাক্রমে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
এতে সকলের সম্মতিক্রমে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরকে প্রধান উপদেষ্টা মনোনিত করা করা হয়েছে। উপজেলা চেয়ারমান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হোসাইন মোঃ আদিল জজ মিয়া, মোঃ বুলবুল খানকে পদাধিকার বলে উপদেষ্টা করা হয়েছে। এছাড়াও সৈয়দ গাজিউর রহমান (সুতাং), শেখ মুজিবুর রহমান (পুরানবাজার), মোঃ করম আলী (দাউদনগর বাজার), সাবেক মেয়র মোঃ ছালেক মিয়া, সমুজ আলী আহমেদ (সুতাং বাজার), মোঃ রাহেল মিয়া সরদার (পুরানবাজার), মাসুদউজ্জামান মাসুক (আলীগঞ্জ বাজার) সহ একাধিক প্রবীণ ব্যবসায়ীকে উপদেষ্টা মনোনিত করা হয়।
পরে কন্ঠভোটে দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান মাসুককে সভাপতি ও শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক আহ্বায়ক আ স ম আফজল আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও উপজেলার প্রতিটি বাজার থেকে ১ জন সহ-সভাপতি, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠিত হবে।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল আজিজ, সাবেক পৌর কাউন্সিল মোঃ আব্দুল মজিদ, মোঃ শাহজাহান তালুকদার, গিয়াস উদ্দিন মুখলিছ, মাসুক ভান্ডারী মেম্বার, জাকির হোসেন সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com