সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১০ রমজান। আজকের সূর্যান্তের সঙ্গে সঙ্গে মাহে রমজানের রহমত দশক শেষ হয়ে মাগফিরাত অর্থাৎ ক্ষমার দশকের সূচনা হবে। এই ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ৬১৯ খ্রিষ্টাব্দের এই দিনে ইন্তেকাল করেন হযরত খাদিজা রাদিআল্লাহ আলায়হি ওয়া সাল্লামের প্রথম স্ত্রী এবং তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে ইসলামের অগ্রাভিযানের সূচনা করেন। তিনি ছিলেন সে কালের মশহুর ধনাঢ্য মহিলা। তাঁর বাণিজ্য সমগ্র মধ্যপ্রাচ্য, পারস্য, ভারতবর্ষসহ চীন পর্যন্ত বিস্তৃত ছিল।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম তাঁর ব্যবসার তত্বাবধায়ক হিসেবে বিভিন্ন দেশ গমন করেন এবং প্রভূত মুনাফা অর্জন করেন। প্রিয় নবীর (সাঃ) অনুপম চরিত্র মাধুর্যে বিমুগ্ধ হয়ে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার প্রস্তাব পাঠান। তখন তাঁর বয়স ৪০, আর প্রিয় নবীর (সাঃ) বয়স মাত্র পঁচিশ। এই বিয়ের পরেই প্রিয় নবীর (সাঃ) জীবনে নবদিগন্ত সূচিত হয়। প্রিয় নবী (সাঃ) যখন হেরা গুহায় গভীর মুরাকাবায় দিনের পর দিন অতিবাহিত করতেন, তখন তিনি স্বামীর খাবারদাবার নিজে বহন করে সেই দুর্গম গিরিগুহায় পৌঁছে দিতেন। ৬১০ খ্রিষ্টাব্দের রমজান মাসের শেষ দশকের কোন এক বেজোড় রাতে, অধিকাংশের মতে ২৭ রমজান রাতে প্রিয় নবীর (সাঃ) নিকট আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল (আঃ) প্রথম অহি বহন করে আনেন। সূরা আলাকের প্রথম ৫ খানি আয়াতে কারিমা নাজিল হয়। প্রিয় নবী (সাঃ) কাঁপতে কাঁপতে ভয় শঙ্কিত অবস্থায় গৃহে ফিরে হযরত খাদিজাকে (রাঃ) বলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আমার দারুন ভয় করছে। আমি বুঝি হালাক হয়ে যাব। স্ত্রীকে প্রিয় নবী (সাঃ) হেরা গুহার সব কথা শোনালেন। তখন তিনি বললেন, আপনি কোন রকম আশংকা করবেন না। আল্লাহ, আপনার প্রতি রহমত প্রদর্শন করেছেন। আপনি তো দুর্বলের প্রতি দয়া করেন, আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার করেন, মেহমানদের খেদমত করেন, মিসকিনদের অভাব, বিমোচনে সহায়তা করেন। যিনি আল্লাহর সৃষ্টি মানুষের প্রতি এত দরদী তিনি তো তাঁর রহমতেরই পাত্র। হযরত খাদিজা (রাঃ) তদানীন্তন শ্রেষ্ঠ ধর্ম শাস্ত্রবিদ। ওরাকা ইবনে নওফালের কাছে তাঁকে নিয়ে যান। ওরাকা সব ঘটনা শুনে সোল্লাসে বললেন, হযরত মুহাম্মদের (সাঃ) নিকট নামুসে আকবর এসেছিলেন। তিনিই জিব্রাইল। তিনিই নবীগণের নিকট অহী নিয়ে আসেন। তিনিই মুসার (আঃ) নিকটও আসতেন। হযরত খাদিজা (রাঃ) ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপদে বিপদে সর্বক্ষণ প্রিয় নবীর (সাঃ) পাশে থেকে সাহস দিয়েছেন। প্রেম-ভালবাসা, শ্রদ্ধা-ভক্তি, অর্থ-শক্তি ও সর্বাত্মক সমর্থন দিয়ে তাঁকে সহায়তা করেছেন। তার ইন্তেকালে প্রিয় নবী (সাঃ) শোকে কাতর হয়ে পড়েন। দাফন কালে প্রিয় নবী (সাঃ) তাঁর কবরে নেমে তাঁর দেহকে শুইয়ে দেন। মক্কার জান্নাতুল মুয়াল্লায় তাঁর মাজার শরীফ রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com