বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের যৌতুক লোভী স্বামীর ৩ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যৌতুকলোভী স্বামীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। গতকাল বুধবার দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মস্তফা মিয়া। আসামিপক্ষে ছিলেন, সাদিকুর রহমান।
পেশকার মোঃ ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার সমরগাঁও গ্রামের মৃত আনিস উল্লার পুত্র সিজিল মিয়া (৪৮) দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রী নাজমিন আক্তার শাবানাকে মারধোর করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। ২০১৯ সালের ২৫ মার্চ এ ঘটনায় নাজমিন আক্তার বাদি হয়ে একই বছরের ১০ এপ্রিল নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। দীর্ঘদিন হাজতবাসের পর আপোসের শর্তে আসামি জামিন লাভ করে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও মামলাটি আপোসে মিমাংসা না হওয়ায় স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল বিচারক এ আদেশ দেন। রায় প্রদানকালে আসামি সিজিল মিয়া উপস্থিত ছিলো। পরে সাজা পরোয়ানা বলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com