শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সমাজকল্যাণ মন্ত্রীর পদত্যাগের দাবি জেলা সাংবাদিক ফোরামের মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকদের সম্পর্কে সমাজকল্যাণ মন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তার পদত্যাগ দাবি করেছেন হবিগঞ্জের সাংবাদিকরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের কালেক্টরেট ভবন প্রাঙ্গণের নিমতলায় হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা এ দাবি জানান।
শাহ মশিউর রহমান কামালের সভাপতিত্বে এবং সাংবাদিক কে এম এ ওয়াহাব নাঈমীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন- ফোরাম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংবাদিক শরীফ চৌধুরী, মুজিবুর রহমান, এম আর শায়েল, সাইফুদ্দিন জাবেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-সাংবাদিক আব্দুল হালীম, রহমত আলী, ফয়সল চৌধুরী, ছানু মিয়া, এস এম সুরুজ আলী, জুয়েল চৌধুরী, মীর আব্দুল কাদির, এম কাউছার আহমেদ, এম এ আজিজ সেলিম, সিরাজুল ইসলাম জীবন, সায়েম আহমেদ, আব্দুল হান্নান, ফরহাদ চৌধুরী, সজলু মিয়া, ইফতেখার আহমেদ ফাগুন, এস ডি তূর্য, সাইদুর রহমান কুটি, অনু মিয়া, সোহাগ আহমেদ প্রমুখ।
বক্তারা, সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতির বিবেক সাংবাদিকদের সম্পর্কে সমাজকল্যাণ মন্ত্রীর এ ধরণের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করবে বলে সাংবাদিকরা হুমকি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com