বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত ॥ টেটাবিদ্ধ ৭

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গত রবিবার বিকালে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় জলিল মিয়া, আবুল কালাম, ওয়াহাব মিয়া, দরবেশ মিয়া, জামাল, জুবায়ের, জাকির হোসেন, শিষ আলী, মারুফ, নবী হোসেন, সরূপা আক্তার, রহমত আলী, দুলাল মিয়া, বাবুল মিয়া, লাউছ মিয়া, কবির মিয়া, উজ্জল মিয়া, আহাদ, জুবেদ, সফিক, আব্দাল, ইছহাক, জাহাঙ্গীর, জুনাব আলী, মের আলী, মলাই মিয়া, হান্নান ও ইয়াকুত বানুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও ৭ জনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়। জানা যায়, সাবেক মেম্বার আজমান মিয়া ও কাছম আলীর লোকজনের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com