মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আউশকান্দিতে জবরদখলকৃত ভূমি আইনী লড়াইয়ের মাধ্যমে আদালতের রায় পেলেন জাহাঙ্গীর আলম চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরের অদূরে নবীগঞ্জ সড়কের পাশ্ববর্তী স্থানে যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর মালিকানাধীন ভূমি দীর্ঘদিন যাবত জনৈক প্রভাবশালী কর্তৃক জবরদখলের ঘটনায় আইনী লড়াইয়ের মাধ্যমে বিজ্ঞ আদালতের আদেশে ভূমির মালিকানা ফিরে পেলেন ওই প্রবাসী। জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ূম চৌধুরীর সর্বকনিষ্ঠ পুত্র জাহাঙ্গীর আলম চৌধুরী এস,এস,সি পাশ করেই ছোট বেলায় যুক্তরাজ্য পাড়ি জমান। ৪ ভাই ও ২ বোনের মধ্যে তিনিই সবার ছোট। এক পর্যায়ে যুক্তরাজ্য থাকাকালীন অবস্থায় বিয়ে করে সাংসারিক জীবন শুরু করেন। এদিকে জাহাঙ্গীর আলম চৌধুরী দীর্ঘদিন যাবত স্বদেশে না থাকায় তার পিতৃ সম্পদ একে একে অনেক কিছুই তার হাতছাড়া হয়ে যায়। এরই ধারাবাহিকতায় তারই আপন বড় ভাই মুহিবুর রহমান চৌধুরী গং কর্তৃক একটি ভূয়া ওয়ারিশান নামা সার্টিফিকেট তৈরি করে অর্থাৎ জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম ওয়ারিশান নামা থেকে বাদ দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীর মালিকানা পিতৃ সম্পদ তার অংশের ভিন্ন দাগে ২০ শতক ভূমি জবরদখল করেন বলে অভিযোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মুঠোফোন তিনি এ প্রতিনিধিকে তার ভূমির অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আরো জানান, এ ঘটনায় হবিগঞ্জ সহকারী জজ আদালত, নবীগঞ্জ, হবিগঞ্জে স্বত্ব মোকদ্দমা নং ৪৭১, ২০২১ ইংরেজি তার ভাই মুহিবুর রহমান চৌধুরী গংদের বিরুদ্ধে দায়ের করিলে দীর্ঘদিন যাবত আইনী লড়াইয়ের মাধ্যমে স্বত্ব মোকদ্দমার রায় পান তিনি। যার আউশকান্দি মৌজার জে,এল,নং ১২৪, হালে ১২৭, এস,এ খতিয়ান নং ৬৪, আর, এস, খতিয়ান নং ২১০, ২১১, এস, এ দাগ নং ৫১২, ৫০৯, আর এস, দাগ নং ৪০৭, শ্রেণী আমন, মোয়াজী ০.২৭ একর মধ্যে ০.০৬ শতক ভুমি ও একই মৌজাধীন ৫৩নং খতিয়ানের আর এস নং ২০৬, এস,এ দাগ নং ৪৪৩, আর এস দাগ নং ৩৫৪, শ্রেণী আমন মোয়াজী ৩৩ শতকের মধ্যে আরো ১৪ শতক ভূমি সহ মোট ২০ শতক ভূমির মালিকানা ফিরে পান তিনি। গত ২৪ নভেম্বর ২০২২ তারিখে স্বত্ব মোকদ্দমা নং ৪৭১ এর রায় পান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজ্ঞ আদালতের আদেশে বিবাদী মুহিবুর রহমান চৌধুরী গং গনের বিরুদ্ধে এক তরফা সূত্রে বিনা খরচে স্বত্ব সাব্যস্তক্রমে বাটোয়ারার প্রাথমিক ডিক্রি হয়। এছাড়াও আদালতের মাধ্যমে বিধি মোতাবেক কমিশন দ্বারা নালিশী ভূমি বাটোয়ারা করে নেওয়ার অধিকারী হন জাহাঙ্গীর আলম চৌধুরী। উক্ত মোকদ্দমার আদেশের পরেও জবরদখলকারীরা এনিয়ে নানা কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ করে জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com