বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইমাম সম্মেলন ও শিক্ষার্থী সংবর্ধনায় এমপি আবু জাহির ॥ ইসলামের জন্য বর্তমান সরকার যা করেছে অতীতে কেউ তা করেনি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইসলামের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে, অন্য কোনো সরকার তা করেনি। শুধু মুখে ইসলামের কথা বলে ফায়দা লোটা বিএনপি-জামায়াতসহ ইসলামের লেবাস ধরে যারা ইসলাম ও দেশের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে ইমাম সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ সদস্য বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুই প্রথম আলেম-ওলামাগণের কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জন এবং তার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আগে ৩০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামের অংশগ্রহণে সম্মেলন ও তাঁদের মাঝে যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির, বর্তমান সরকার আলেম-ওলামাদের জন্য যে সকল উদ্যোগ বাস্তবায়ন করেছে তা তুলে ধরেন এবং এ সকল কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com