মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ জেলার ৮১৫টি গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চতুর্থ পর্যায়ে হবিগঞ্জ জেলার ৭টি উপজেলার ৮১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় ২ লাখ ৪০ হাজার টাকা হিসেবে ৮১৫টি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা । ৪র্থ দফায় হবিগঞ্জে ১২০৩টি গৃহ বরাদ্ধ প্রদান করা হয়। তন্মধ্যে ৪র্থ দফার ৭৭৩টি এবং ৩য় পর্যায়ের ৪২টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। তন্মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলায় ৭২টি, নবীগঞ্জ উপজেলায় ৩০০টি, বাহুবল উপজেলায় ১৩৭টি, বানিয়াচঙ্গ উপজেলায় ১৭৭টি, চুনারুঘাট উপজেলায় ৯৭টি, হবিগঞ্জ সদর উপজেলায় ২৯টি, মাধবপুর উপজেলায় ৩টি।
মাধবপুর
মাধবপুরে ৪র্থ পর্যায়ে ৩ জন ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা মিলনায়তনে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাইদুর রহমান এর উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান
নবীগঞ্জ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহহীনদের মাঝে ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।
চুনারুঘাট
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল চুনারুঘাট উপজেলার ৯৭টি পরিবারের কাছে গৃহসমূহের চাবী ও জমির দলিল হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে ৯৭টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকর।
বানিয়াচং
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে চতুর্থপর্যায়ে ১৭৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে। আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে ঘরের চাবি তুলে দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ
বাহুবল
বাহুবলে ৪র্থ পর্যায়ে ১৩৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে বাহুবল উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com