বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ চৌকি বিলপাড়ে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) এর বংশধর মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল বারী চৌধুরী শহীদ এর উদ্যোগে এবং মোতাওয়াল্লী পরিবারের অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রামাদ্বান উপলক্ষে গরীব, দুঃখী, অসহায় মানুষকে ১০ কেজি চাউল, ডাইল, তৈল, লবন, চিনি সহ নগদ অর্থ বিতরণ করা হয় করা।
গতকাল ২১ মার্চ খাল বিলপাড়, আনোয়ারপুর, ইনামবাঐ, নীজচৌকি বিলপাড়, বাউসা, দক্ষিণগাঁও, হবিগঞ্জ, নবীগঞ্জ, শেখেরগাঁও, দৌলতপুর ও ধুলচাতল গ্রামের মানুষের হাতে রমাদ্বান উপহার তুলে দেন মোতাওয়াল্লী পরিবারের সদস্য হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) এর বংশধর শামসুন্নাহার চৌধুরী ও হাসিনা চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, মাজার কমিটির সভাপতি মাতাব উদ্দিন, ক্যাশিয়ার মাসুক চৌধুরী, বাচ্চু মিয়া, আহমদ আলী, মোকারিম চৌধুরী, সুরুজ আলী, ফিরুজ চৌধুরী, জানফর উল্লাহ, মোতাহের চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে সংক্ষিপ্ত দোয়া করেন বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, মাজার শরীফের সেক্রেটারী ও মাজার মসজিদের ইমাম হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার। মাজার কমিটির সভাপতি মাতাব উদ্দিন বলেন, প্রতি বছরের মত এ বছর ও রমাদ্বানে মাজার মসজিদে খতমে তারাবি নামাজ অনুষ্ঠিত হবে। তাই এলাকাবাসীর উপস্থিতি কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com