বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে অযৌক্তিক অমানবিক পরিবহণ ধর্মঘট প্রত্যহার ॥ হাসপাতালের ভেতরে প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা সম্পূর্ণ নিষেধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৭৫ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পরিবহন শ্রমিকদের ডাকা অযৌক্তিক ও অমানবিক অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার (১৯ মার্চ) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের অভ্যন্তরে কোনও বেসরকারি অ্যাম্বুলেন্স রাখা যাবে না। হাসপাতালের বাইরে ধারাবাহিক ভাবে দুটি অ্যাম্বুলেন্স রাখা যাবে। অ্যাম্বুলেন্স চালকদের প্রতিনিধি নির্ধারিত জায়গায় অবস্থান করবে। তিনি রোগীদের প্রয়োজনে ধারাবাহিকভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিবেন। ভাড়াও নির্ধারণ করে দেয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। গত রবিবার সকাল থেকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং স্থাপনসহ ৯ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অ্যাম্বুলেন্স চালকরা সদর হাসপাতালে অনেক প্রাইভেট রোগীবাহি গাড়িকে বাঁধা দিলে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। অনেকেই সময় মতো ঢাকা-সিলেট মেডিকেলে পোঁছাতে না পেরে রাস্তায় মারা যান। তাদের অযৌক্তিক ও অমানবিক ধর্মঘটের ফলে হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি কোনও দূরপাল্লার বাস। পূর্বঘোষণা ছাড়া কর্মবিরতির সিদ্ধান্তে বিপাকে পড়েন যাত্রীরা। এদিকে রবিবার রাতে জেলা প্রশাসক ইশরাত জাহানের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয় গতকাল সোমবার থেকে এ ধর্মঘট প্রত্যাহারের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com