বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে প্রশাসনের কোন দ্বন্দ্ব নেই, কে এসব করছে দেখা হবে- ডিসি নবীগঞ্জে সাংবাদিক ছাড়া প্রশাসনের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাংবাদিক ছাড়া সংবাদ সম্মেলন করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে এঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীন প্রকল্পের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে নবীগঞ্জ উপজেলা প্রশাসন । উক্ত সংবাদ সম্মেলনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ নবীগঞ্জের বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের দাওয়াত দেয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের আহ্বানে সংবাদ সম্মেলন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, পজীব কর্মকর্তা শাকিল আহমদ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নিমুলেন্দু দাশ রানা, রঙ্গ লাল দাশ সহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও জন প্রতিনিধি উপস্থিত ছিলেন । সাংবাদিক সম্মেলনে অজ্ঞাত কারনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক, সিনিয়র সাংবাদিকসহ বেশির ভাগ সাংবাদিককে দাওয়াত দেয়া হয়নি। এতে সাংবাদিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে । এ বিষয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া বলেন, আমার সংগঠনের কেউ দাওয়াত পাননি। নবীগঞ্জের প্রবীণ সাংবাদিক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী বলেন, প্রধনমন্ত্রী এতো বড় মহান প্রকল্পের সংবাদ সম্মেলনে কেউ আমাকে দাওয়াত দেয়নি, এখন শোনলাম সংবাদ সমে¥লন হয়েছে।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার বলেন, আমরা সংবাদ সম্মেলনের কোন খবর জানিনা। প্রশাসন আমাদেরকে দাওয়াত করেনি।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি এম, এ আহমদ আজাদ বলেন, সংবাদ সম্মেলন সাংবাদিক নেই। বিষয়টি অনেকটা হাস্যকর। তিনি বলেন, প্রেসক্লাব সভাপতি হিসাবে তো কোন দাওয়াত পাইনি, একজন সাংবাদিক হিসেবেও আমাদের কোন দাওয়াত করা হয়নি।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমি বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবো। সাংবাদিক সমাজ কেন দাওয়াত পায়নি। প্রেসক্লাব নিয়ে কোন গ্রুপিং থাকলেও জাতীয় ও স্থানীয় পত্রিকার সব সাংবাদিক দাওয়াত পাওয়ার কথা। ডিসি আরও বলেন-সাংবাদিকদের সাথে প্রশাসনের কোন দ্বন্দ্ব নেই, কে এসব করা হচ্েেছ তা গুরুত্ব সহকারে দেখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com