শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শেখ হাসিনা সকল পর্যায়ের মানুষকে স্মার্ট করতে চান-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নির্দিষ্ট কোন জাতিগোষ্ঠী নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য দেশের সকল পর্যায়ের মানুষকে স্মার্ট হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যেই তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ৭৫টি ঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি আরও বলেন, যারা প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন তাঁরা আগে অনেকটা যাযাবরের মতো ছিলেন। ঘর দেওয়ার পাশাপাশি তাদেরকে সরকারের পক্ষ থেকে স্বাবলম্বী হওয়ারও সুযোগ দেওয়া হচ্ছে। ঘরের বাসিন্দারা এখানে হাঁস-মুরগি পালনসহ সব্জি চাষেরও সুযোগ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে এই পরিবারগুলোর জীবন বদলে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, পইল ইউনিয়নে নির্মাণাধীন ৭৫টি ঘরের মধ্যে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯টি উদ্বোধন করবেন। হবিগঞ্জ সদর উপজেলায় সবমিলিয়ে উপহারের ঘরের সংখ্যা ৩৩৭টি।
এ সময় আরও উপস্থিত ছিলেন। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আছমা বিনতে রফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলী নূর ও পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, সাবেক চেয়ারম্যান মোঃ সাহেব আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com