বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছে। গত শুক্রবার (১৬ মার্চ) বৃহস্পতিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর পৌরসভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর পৌরসভার গুদাম পাড়া এলাকায় রাত আনুমানিক সাড়ে দশটার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির অজ্ঞাত নাম্বারের একটি মিতালী বাসের ধাক্কায় অজ্ঞাত ঐ পুরুষ ব্যক্তি (৫০) মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল ১৭ মার্চ ভোর সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় ঐ অজ্ঞাত পুরুষ ব্যক্তি নিহত হয়েছেন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চালায়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিচয় সনাক্তে হবিগঞ্জ পিবিআইয়ের এসআই কামাল উদ্দিন ফিঙ্গার প্রিন্ট সংরক্ষণ করে রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com