সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত ॥ মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০১৪
  • ৫৭৮ বা পড়া হয়েছে

ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পুর্বদেবপাড়া গ্রামের সামিরা বেগম (৮) নামের এক স্কুল ছাত্রী ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে নিহত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নলসুজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের প্রবাসী মুস্তাক আহমদের কন্যা এবং স্থানীয় গ্রিন বার্ড কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামিরা ওই সময়ে মহাসড়কের নলসুজা গ্রামের নিকটে রাস্তা পার হচ্ছিল। এসময় সিলেট থেকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও যানচলাচল স্বাভাবিক করে। এ সময় মহাসড়কে দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com