সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এ্যাম্বুলেন্স চালকদের রামরাজত্ব রেহাই পাচ্ছে না লাশবাহী গাড়িও

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাইভেট এ্যাম্বুলেন্স চালকরা নৈরাজ্য যেনো থামছেই না। সংবাদ প্রকাশের পর তারা যেনো আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের হাত থেকে এখন লাশবাহী গাড়িও রেহাই পাচ্ছে না। তাদের কথিত অবরোধ নিয়ে সচেতন মহলে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে। ভোক্তভোগীরা বলছেন, কাদের বিরুদ্ধে তারা অবরোধ করছে, হাসপাতাল কর্তৃপক্ষ নাকি হাসপাতালে আসা রোগীদের সাথে। একদিকে অবৈধভাবে সদর হাসপাতাল প্রাঙ্গণে অবৈধ স্ট্যান্ড গড়ে তোলে রোগী নিয়ে টানাটানি করা, সরকারি রেটের চেয়ে অতিরিক্ত ভাড়ায় সিলেট-ঢাকায় রোগী নিয়ে যাওয়া, রোগীর স্বজনদের সাথে অশোভন আচরণের অভিযোগ তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের। আরেকদিকে কথা নেই বার্তা নেই হুট করে অবরোধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসা রোগীর স্বজনরা জানান, অবরোধ করলে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ করে প্রতিবাদ করার কথা, কিন্তু তারা তা না করে কোনো গুরুতর রোগীকে জরুরি মুহুর্তে সিলেট কিংবা ঢাকা অন্য গাড়ি দিয়ে নিয়ে যেতে চাইলে তারা বাধা দিচ্ছে। শুধু গুরুতর রোগীই নয়, লাশবাহী গাড়িও আটকে দিচ্ছে। এটা কেমন অবরোধ ? তবে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও তারা বরাবরই তা অস্বীকার করেন। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র।
গত শুক্রবার চুনারুঘাট উপজেলার বড়জুষ গ্রামের মামুন মিয়া নামের এক ব্যক্তি বিষপানে মারা যায়। ময়নাতদন্ত শেষে অন্য গাড়িতে করে লাশ বাড়ি নিয়ে যেতে চাইলে প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকরা বাধা দেন। এক পর্যায়ে দুপুর পর্যন্ত হাসপাতালে থেকে লাশটিতে পঁচন ধরে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে লাশবাহী গাড়িটি ছাড়া হয়। গতকাল শনিবারও এমন অভিযোগ করেন ভোক্তভোগীরা। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায় আমিনুল ইসলাম সরকার জানান, হাসপাতালে প্রাইভেট এ্যাম্বুলেন্স পার্কিং নিষেধ। এটা আমার একা সিদ্ধান্ত নয়, কমিটির সিদ্ধান্ত। কোনো অবস্থাতেই হাসপাতালে এ্যাম্বুলেন্স রাখা যাবে না। এ ছাড়া যদি চালকরা লাশবাহী গাড়ি বা রোগীবহনকারী গাড়ি আটক করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com