রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বুল্লা ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে জি কে গউছ ॥ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বিন্দুমাত্র সম্ভাবনা নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- অবাধ সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্তই হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকার। কোন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আওয়ামীলীগের ভোট ডাকাতির মধ্য দিয়েই তার প্রমাণ পেয়েছে বাংলাদেশের মানুষ। এ জন্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে আন্দোলন করছে বিএনপি। তিনি গতকাল বুধবার বিকালে লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুল কবিরের সভাপতিত্বে ও বুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাজুল ইসলাম মোল্লা, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল খায়ের অপু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ নজরুল ইসলাম কাওছার, বিএনপি নেতা এডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মিজানুর রহমান, সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ, সোহাগ চৌধুরী মানিক, ডাঃ তোফাজ্জুল হক, হাজী শমসু মিয়া, হাজী হাজী গোলাম কিবরিয়া, বুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তাদির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাকিব আহমেদ, আব্দুল কাদির, ইকবাল হোসেন অরুন, ডাঃ জসিম উদ্দিন, আরিফুর রহমান, শিব্বির আহমেদ রেনু, দুলাল মিয়া, ইয়াজ মিয়া, মিজান মিয়া, ফয়সল মিয়া, আব্দুন নুর, আলাই মিয়া, মহি উদ্দিন, ইছরাইল মিয়া, মহি উদ্দিন তরফদার, জিয়াউর রহমান খান, আব্দুল মোহিত, নিরঞ্জন দাস, সায়েম, প্রভাত দাস, রইছ মিয়া, জয়নাল মিয়া, ইমন মিয়া, শাহিন মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com