বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ইয়াবাসহ কথিত সাংবাদিক উজ্জল আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ একটি অনলাইন পোর্টালের কথিত এক সাংবাদিককে ১৮০ পিস ইয়াবাসহ আটক করেছে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল। গতকাল সোমবার (৬ মার্চ) সকালে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর এলাকার কথিত সাংবাদিক মোঃ সামসুল হক উজ্জ্বল এর নিজ ঘরের শয়ন কক্ষে পলি প্যাকেটে ভেতর লুকিয়ে রাখা ১৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, কথিত সাংবাদিকের নাম মোঃ সামসুল হক উজ্জ্বল (৩৫)। সে ইয়াবা বিক্রয় চক্রের ডিলার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ এড়াতে সাংবাদিক পরিচয়কে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে আসছে। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।
মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com