বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে চেয়ারম্যান ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের আদর্শ একাডেমী কর্তৃক আয়োজিত নবীগঞ্জে প্রথম চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উক্ত ফাইনাল খেলায় কুর্শি চ্যালেঞ্জারকে পিটুয়া মায়ের দোয়া স্পোটিং ক্লাব ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গর্ব অর্জন করে।
আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দিলাওর হোসেনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সাহেল আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ মোঃ শফিকুজ্জামান শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, প্যানেল চেয়ারম্যান সেজলু মিয়া, ইউপি সদস্য সয়ফর মিয়া, আমির হোসেন, জমির মিয়া, ইকবাল মিয়া সহ মুরুব্বিয়ান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য শেখ মোঃ শফিকুজ্জামান শিপনসহ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com