মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আবারও সাতছড়িতে গাড়ি চাপায় মায়া হরিণের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে রাস্তা পারাপারের সময় আবারও একটি মায়া হরিণ গাড়ি চাপায় মারা গেছে। গত রবিবার ভোরে কোন এক সময়র দ্রুত গতির ট্রাকের চাপায় হরিণটি মারা যায়। ঘটনার পর কে বা কারা মৃত দেহ নিয়ে গেছে নাকি অন্যকোন বন্যপ্রাণী তা খেয়ে ফেলেছে তা জানা যায়নি। বন বিভাগ বিষয়টি তদন্ত করছে। এর আগে মরা হরিণের ছবি কে বা কারা তুলে ফেসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়। জাতীয় উদ্যানের বন্যপ্রাণী মারা যাওয়ার ঘটনায় বালুবাহি ট্রাকের বেপরোয়া চলাচলকে দায়ী করে অনেকেই ট্রাক চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন। বন্যপ্রাণীর জন্য নতুন আতংক বালুবাহী ট্রাক।
সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে গেছে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত বালুবাহি ট্রাক ছাড়া ছোট বড় যান চলাচল করে। ব্রাহ্মনবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে এসব ট্রাক চুনারুঘাট বালু নেওয়ার জন্য আসে। সকালে এবং বিকেলে এসব বালুবাহি ট্রাক বেপরোয়া ভাবে প্রতিযোগিতামুলক চলাচল করে। এসব ট্রাকের কোন একটি ট্রাকের চাপায় পড়ে মায় হরিণটি সড়ক পারাপারের সময় মারা যেতে পারে বলে বন বিভাগ ধারনা করছে। তবে হরিণটি উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে ২০২১ সালে একই ভাবে জাতীয় উদ্যানে বেপরোয় ট্রাকের চাপায় আহত একটি হরিণ চালক ও হেলপার ধরে নিয়ে যায়। পরে খবর পেয়ে চুনারুঘাট বাজারে এসে বন বিভাগ ও স্থানীয়রা হরিণটি উদ্ধার করে। কয়েক দিন পর হরিণটি মারা যায়। জাতীয় উদ্যানে যানবাহন চলাচল ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি থাকার নিয়ম থাকলেও চালকরা তা না মেনে বেপরোয়া ভাবে আগে বালু মহালে সিরিয়াল নিতে দ্রুত গতিতে চালিয়ে আসে। বিশেষ করে সকালে খালি ট্রাক দ্রুতগতিতে চলাচল করে। এতে উদ্যানের অভ্যান্তরের সড়তে প্রায়ই হরিণ, বানর, সাপ ইত্যাদি বন্যপ্রাণী মারা পড়ছে।
সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন জানান, এ সড়কে প্রতিদিনি প্রচুর ট্রাক চলাচল করে। যে কোন ট্রাকের চাপায় পড়ে হরিণসহ নানা প্রাণী মারা যেতে পারে। তিনি সকল চালকদের গতি কমিয়ে যান চলাচলের অুনরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জাতীয় উদ্যান ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ জানান, এ সড়কে প্রতিদিন শত শত বালুবাহি ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচল করে। জাতীয় উদ্যানের ভেতরে বন্যপ্রাণী চলাচলে বাধাগ্রস্ত হয়। মাঝে মাঝে বন্যপ্রাণী মারা যায়। হরিণটিও সেভাবেই মারা যেতে পারে। তিনি জাতীয় উদ্যানের ভেতরে সড়কে গতিরোধক দেওয়ার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com