বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার মামলায় দুই ব্যক্তিকে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা (শায়েস্তাগঞ্জ পুরান) বাজার এলাকায় ডাক্তার আব্দুল ওয়াদুদের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুই ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদ এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৬ এপ্রিল পুরান বাজার এলাকার ডাঃ আব্দুল ওয়াদুদের বসত বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় লাল মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এ সময় বাঁধা দিলে হামলা চালিয়ে বাড়ির মহিলাসহ বেশ কয়েকজনকে আহত করা হয়। এ ঘটনায় ডাঃ আব্দুল ওয়াদুদ বাদি হয়ে ২১ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। মামলাটি পরে জিআর ৯২/২০০৫ইং রুপান্তরিত হয়। এক পর্যায়ে স্বাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। বিজ্ঞ বিচারক উবাহাটা (পুরান বাজার এলাকার) মৃত আব্দুল হকের পুত্র আব্দুস সহিদকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মৃত আব্দুল হাইর পুত্র আব্দুর রফিককে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর ১৯ আসামিকে খালাস প্রদান করা হয়। বাদীপক্ষে এডভোকেট আকবর হোসেন জিতু, এমদাদুল হক শাহীন আসামীপক্ষে ছিলেন, এডভোকেট নুরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com