বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ অপ্রাপ্ত বয়স্কদের হাতে টমটমের চাবি না দেওয়ার আহবান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) চাবি না দেওয়ার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে ইজিবাইক মালিক- শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। যানজটমুক্ত শহর গড়ার প্রত্যয় নিয়ে এই সমাবেশের আয়োজন করে। এ সময় এমপি আবু জাহির শহরে যানজট রোধে নির্দিষ্ট স্থানে পার্কিং এবং যাত্রী উঠানামা করাসহ আরও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, শিল্পপতি ও রাজনীতিবীদ শংকর পাল, পৌর টমটম শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা মশিউর রহমান শামীম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, জেলা শ্রমিক লীগের সভাপতি আরব আলী, হবিগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি মোঃ সামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর প্রমুখ। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার রায় সমাবেশে সঞ্চালনা করেন। এতে সহশ্রাধিক ইজিবাইক চালক ও মালিক উপস্থিত ছিলেন।
এ সময় ইজিবাইক চালকরা তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা জানালে প্রধান অতিথি ও সভাপতি তা সমাধানের আশ্বাস দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com