মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

তাজুল ইসলামকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শালিসী বিচারক হিসেবে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট শালিস বিচারক ও প্রথম শ্রেনীর ঠিকাদার পইল গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ তাজুল ইসলামকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শালিসী বিচারক হিসেবে পদক দেয়া হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী বিশ্ববানী কবিতা ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারী ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তে এক ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি গীতিকার ডিউক হুদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনবীদ বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। প্রধান বক্তা ছিলেন লায়ন এডভোকেট রবিউল হোসেন রবি। অনুষ্ঠানে কবি এডভোকেট শেখ আব্দুল হক চাষী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে শালিস বিচারে অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ শালিসী বিচারক হিসেবে স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালের অমর একুশে স্মৃতি সম্মাননায় ভূষিত করা হয় ও সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com