বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা তাঁতীদলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শফি কাইয়ূম ও সাংগঠনিক সম্পাদক এ কে এম রাজিবের পরিচালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আবুল হাসিম। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক এডঃ মোঃ এনামুল হক সেলিম, সদর উপজেলা বিএনপির আহবায়ক প্রিন্সিপাল এনামুল হক এনাম। এছাড়াও উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান চৌধুরী, জেলা আইনজীবী ফোরাম নেতা এডঃ মুজিবুর রহমান চৌধুরী, জেলা ওলামাদলের সভাপতি কারী কবির হোসেন, সাধারণ সম্পাদক মৌলানা কাসেম বিল্লা নোমান, জেলা তাঁতীদল সিনিয়র সহ-সভাপতি খোকন শাহী ধনু, পৌর তাঁতীদল আহবায়ক লিটন সরকার, সদর উপজেলা তাঁতীদল যুগ্ম আহবায়ক মীর কামরুজ্জামান রুবেল, বানিয়াচং উপজেলা তাঁতীদল যুগ্ম আহবায়ক আবুল হাসান আসাদ, বিএনপি নেতা তাঁরা মিয়া, জয়নাল মিয়া, মন্নান মিয়া প্রমূখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, জননেতা তারেক রহমান ও দেশবাসীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুবাশ্বির আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com