বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাউল গানে যোগ দেয়ার অভিযোগে কোর্টের এএসআই মাহিনুরের বিরুদ্ধে তদন্ত কমিটি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাউল গানে যোগ দিয়ে টাকা বিতরণের অভিযোগে বাহুবল কোর্টের জিআরও এএসআই মাহিনুর ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি একজন ইন্সপেক্টরকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন কুমার চাকমা।
জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি লস্করপুর ইউনিয়নের লুত শাহ’র মাজারে মিরপুরের মালেক ও হোসেন শাহর নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া বাউল গানের আসরে যোগ দিয়ে নারী শিল্পীদের টাকা বিতরণ করতে দেখা যায় মাহিনুর ইসলামকে। এ বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে এ কমিটি গঠন করা হয়।
জানা যায়, সম্প্রতি আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় জেলার কোথাও বাউল গান চলবে না। এরপর থেকে মুড়ারবন্দ মাজার, ফতেহ গাজিসহ বিভিন্ন মাজারে ওরস হলেও গান বাজনা বন্ধ থাকে। কিন্তু ইদানিং কিছু ছোট খাটো মাজার ও অনুষ্ঠান উপলক্ষে সংঘবদ্ধ একটি চক্র বাউল গানের আয়োজন করে। আর পুলিশের এই কর্মকর্তা মাহিনুরকে দাওয়াত দিলেই তিনি সন্ধ্যার পরই এসব আসরে যোগ দেন। পুলিশের একজন কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখে বাউল গানের আয়োজকদের মধ্যে সাহস বেড়ে যায়। অনেকেই মনে করেন পুলিশ থাকলে হয়তোবা কেউ গান এসে বন্ধ করবে না। গভীর রাত পর্যন্ত বাউল গান চলে। আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে বাউল গান চলার কারণে এলাকায় অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি যুবসমাজ বিপথগামী হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com