শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে ১৩৫ নারীকে সেলাই মেশিন দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৩৫ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংসদ সদস্য মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন। উপকারভোগী নারীরা শায়েস্তাগঞ্জ পৌরসভা ও উপজেলার ৩টি ইউনিয়নের বাসিন্দা। সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে তাদের এই সেলাই মেশিন প্রদান করা হয়। একই অনুষ্ঠানে এমপি আবু জাহির ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার, ৭ জনকে অর্থ সহায়তা ও ৬টি শিক্ষা প্রতিষ্ঠোনে কম্পিউটার বিতরণ করেন।
সেলাই মেশিন, হুইল চেয়ার, অর্থ সহায়তা ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, সাবেক মেয়র সালেক মিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল খান প্রমুখ।
অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন। একই উদ্দেশ্যে শায়েস্তাহঞ্জ উপজেলায় ১৩৫ জন নারীকে তিনি সেলাই মেশিন প্রদান করেছেন বলে জানান। এর আগে হবিগঞ্জ সদর উপজেলায় ২৫০ জনকে সেলাই মেশিন দিয়েছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com