বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি ॥ রনি ফুড গার্ডেন ও বিসমিল্লাহ ব্রেড এন্ড বেকারিকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অপরিচ্ছন্ন নোংরা পরিবেষে খাদ্যপণ্য তৈরী ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অভিযোগে দুই বেকারি মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের কামড়াপুর ও সুলতান মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে সিলেট বিএসটিআইয়ের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সরেজমিনে গিয়ে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশসহ নানা অসংগতি দেখা যায় সুলতান মাহমুদপুর এলাকায় অবস্থিত রনি ফুড গার্ডেনে। এ সময় গার্ডেনটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অবস্থা কামড়াপুর এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ব্রেড এন্ড বেকারি। যার কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com