বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৩ জনকে জেল জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৪ বা পড়া হয়েছে

 

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ এলাকায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারী) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে উভয় দণ্ড প্রদান করেন। জানা গেছে, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ এলাকায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেট জেলা সদরের মৃত কবির উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন (৪০), মুড়ারবন্দ এলাকার মৃত মনর আলীর পুত্র আব্দুল হান্নান(২৫), একই এলাকার মৃত আকবর আলীর পুত্র আমীর আলী (৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, নিয়মিত মাজার এলাকায় বসে গাঁজা সেবন করে আসছিল তারা । গতকাল বৃহস্পতিবার দুপুরে মুড়ারবন্দ এলাকায় জনশূন্য এলাকায় তিনজন বসে গাঁজা সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ রফিকুল ইসলাম ও এসআই রবি উল্লাহ ও চুনারুঘাট থানার লিটন রায়সহ একদল পুলিশ মুড়ারবন্দ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকের সময় তাদের নিকট থেকে গাঁজা ও গাঁজা খাওয়ার সরাঞ্জাম উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে জরিমানা করেন। এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com