বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে মাংসের অতিরিক্ত দাম আদায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে গরু ও ছাগলের মাংসের অতিরিক্ত দাম রাখা হচ্ছে। এ নিয়ে ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতন্ডা হচ্ছে। ক্রেতারা জানিয়েছেন বাজারে মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছামাফিক দাম আদায় করছেন। পৌরসভার তালিকা অনুযায়ী প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা, ছাগল ও ভেড়ার মাংস ৭৫০ টাকা, খাসি ৮০০ থেকে ৮৫০ টাকা। কিন্তু এ তালিকা না মেনে মাংস বিক্রেতারা প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ছাগল-ভেড়া ৮০০ ও খাসি ১ হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে। তাও আবার ১ কেজি মাংসের সাথে দেয়া হচ্ছে হাড় ও চর্বি দেয়া হচ্ছে দেড়শ থেকে আড়াইশ গ্রাম। বিক্রেতারা জানান, সবজিনিসের দামই বেড়েছে। তাছাড়া গরু ৭শ টাকা কেজি বিক্রি করলেও তাদের লোকসান হয়। তাই বাধ্য হয়ে হাড়, চর্বি দিচ্ছেন। গতকাল সরেজমিনে চৌধুরী বাজার, শায়েস্তানগর চাষিবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com