মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে দুর্নীতি ॥ তদন্ত কার্যক্রম শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ৩৮ লাখ টাকা ব্যয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য বিভাগের পক্ষে একটি তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে বিষয়টির খোঁজ খবর নেন এবং নিম্নমানের কাজের আংশিক সত্যতা পান। গতকাল বুধবার এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সিভিল সার্জনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৮ জানুয়ারি জেলা প্রশাসক ইশরাত জাহান, ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোঃ নুরুল হক, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ ইকবাল, নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, জেলা স্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম পাঠান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম প্রমুখ।
কিন্তু কাজ শুরুর পর দেখা গেছে, ১ নম্বর ইটের পরিবর্তে ২ নম্বর ইট ও নিম্নমানের সিমেন্ট বালি দিয়ে কাজ করা হচ্ছে। এমনকি রডও যে পরিমাণ দেয়ার কথা তার চেয়ে কম দিয়ে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদার প্রতিষ্ঠান।
কিছু লোককে সালামি দিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছে এবং ঠিকাদার শানখলা সড়কের উপ-স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছেন। স্থানীয়রা জানান, ৩৮ লাখ টাকার কাজটি যদি সঠিকভাবে হতো তবে স্বাস্থ্যকেন্দ্রটি অনেকদিন ঠেকসই হতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com