সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জেলা পরিষদের সদস্য শেখ সফিকুজ্জামান শিপনকে সুইলপুর গ্রামবাসী সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কুর্শি ইউনিয়নের কৃতি সন্তান জেলা পরিষদের সদস্য শেখ সফিকুজ্জামান শিপনকে তার ইউনিয়নের সুইলপুর গ্রামবাসী ও যুব সমাজের পক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সুইলপুর গ্রামের জামে মসজিদে মাঠে ইউপি সদস্য মোঃ মনু মিয়া সভাপতিত্বে ও কামরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব জেলা পরিষদের সদস্য শেখ মোহাম্মদ সফিকুজ্জামান শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রামের মুরুব্বি মির্জা খুর্শেদ মিয়া, সৈয়দ দলা মিয়া, সৈয়দ মুছন মিয়া, হায়দর মীর, কারী আবুল ফজল, মাওলানা ফজলুর রহমান, ওয়ারিজুল আম্বিয়া, মিজা শাহিনুর মিয়া, মির্জা ফুলু মিয়া, যুবক সমাজের পক্ষে শাহিনুর, উপজেলা তাতী লীগ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, জাহির মিয়া, রাসেল মিয়া, জয়নুল মিয়া, সাদি মিয়া, মতিন মিয়া, রিমন মিয়া, প্রমুখ। এসময় প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি শেখ মোহাম্মদ সফিকুজ্জামান শিপন বলেন আমি সুইলপুর গ্রামবাসীর ভালবাসা আমার আজীবন মনে থাকবে আমি সুইলপুর গ্রামবাসীর জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। তিনি গ্রামের মসজিদের উন্নয়ন মূলক কাজের জন্য নগদ অর্থ ঘোষণা করেন এবং কুর্শি ইউনিয়নের অবহেলিত গ্রামবাসীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com