স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানের নতুন টিলা থেকে রাজেশ সাওতাল (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৬০ হাজার টাকা। সে ওই গ্রামের রামবাবু সাওতালের পুত্র। গত শুক্রবার রাত ১০টায় ডিবির ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে তাকে আটক করে। এ ঘটনায় ডিবির এসআই রিয়াজ বাদি হয়ে মামলা করেছেন। গতকাল শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।