রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে প্রাইভেট ক্লিনিকে অপচিকিৎসা পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভুয়া চিকিৎসকের মাধ্যমে প্রতারণা ও অপচিকিৎসার অভিযোগ তদন্ত করতে পিবিআইকে আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ৩০ জানুয়ারি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মোতাহের হোসেন।
গত রোববার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন স্বপ্রণোদিত হয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে এ আদেশ দেন। এনেস্থেসিওলজিস্টের অনুপস্থিতিতে সিজারিয়ান অপারেশন করাসহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার দি জাপান বাংলাদেশ হাসপাতালের মালিক আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া ছয় মাসের কারাদণ্ডের ঘটনাটি আমলে নিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি বিষয়টি আমলে নিয়ে এর পরিপূর্ণ তদন্ত করে আগামী ২০ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভুয়া চিকিৎসকের মাধ্যমে প্রতারণা ও অপচিকিৎসার অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। যা প্রচলিত আইন মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।
আদেশে বলা হয়, জনস্বার্থে ও ন্যায়বিচারের উদ্দেশে অপরাধ উদঘাটন, আসামিদের চিহ্নিতকরণ ও সংবাদে প্রকাশিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন মর্মে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। সে জন্য দক্ষ কর্মকর্তা নিয়োগের পর সরেজমিন তদন্ত করে আগামী ২০ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার জন্য হবিগঞ্জের সিভিল সার্জনকেও নির্দেশ দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com