রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ শহরের খোয়াই নদীর বিভিন্ন এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ॥ ব্রিজ হুমকির মুখে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে শহরবাসী। যে কোনো সময় ব্রিজ ভেঙ্গে হবিগঞ্জ-নবীগঞ্জ, পইলসহ বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যদিও ব্রিজের আশেপাশে থেকে বালু উত্তোলন নিষেধ করা হয়েছে। কিন্তু এ আদেশ উপেক্ষা করে প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন ও এক্সেভেটরসহ বিভিন্ন মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করছে। আর এসব বালু স্তুপ করে রেখে ট্রাক্টর, লরি দিয়ে বিভিন্ন স্থানে পাচার করার কারণে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে। জানা যায়, শহরের খোয়াই নদীর মাছুলিয়া ব্রিজের পাশ, তেঘরিয়া খোয়াই নদীর বাঁধ থেকে পোদ্দার বাড়ি রিভারভিউ খান ম্যানসনের পেছনসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। যার ফলে যে কোনো সময় মাছুলিয়া ব্রিজটি ধ্বসে পড়ে পইলসহ ৮ গ্রামের হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com