বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরতলীর জালালাবাদ গ্রামে স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদে স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইসমাইল মিয়া (২৫) নামের স্বামীকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের সুন্দর আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সদর মডেল থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ জালালাবাদ গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোয়াল ঘরে লুকিয়ে থাকে ইসমাইল। সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসআই মমিনুল ইসলাম বিপিএম জানান, বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তাইয়িব আলীর কন্যাকে ২০১৭ সালের ১৪ অক্টোবর বিয়ে করে ইসমাইল। কিছুদিন দাম্পত্যজীবন সুখে কাটে। এরপর যৌতুকের জন্য ইসমাইল তার উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে সে তার পিত্রালয়ে চলে যায়। এরপর ইসমাইল তাকে বিভিন্নভাবে ব্লেকমেইল করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে স্বামীর সাথে অন্তরঙ্গ মুহুর্তের ছবি যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে সে ও তার পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়ে। গতকাল বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা করলে মমিনুল ইসলাম অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি জানান, তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন আলামত ও মোবাইল জব্দ করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com