শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের মক্রমপুরে জমিতে পানি দেয়া নিয়ে দুই দলের সংঘর্ষ ॥ ২৫ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামে জমিতে পানি দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, হিয়ালা গ্রামের আতাবুর রহমান ও একই গ্রামের আকিল হোসেন গ্রামের পার্শ্ববর্তী একটি বোরো ধানের জমিতে পানি দেয়ার জন্য লিজ নেয়। এ নিয়ে গত বুধবার বিকেলে স্থানীয় বটতলা বাজারে জমিতে আগে পরে পানি সেচ দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়।
এর ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে জমিতে পানি দেয়া শুরু হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় জহুর আলি, নুরুল হক, প্রাণ কৃষ্ণ, কবির মিয়া, ইয়াহিয়া মিয়া, জসিম উদ্দিন, সজলু মিয়া, আব্দুল গফুর, কাউছার আহমেদ, মোবাশ্বির আহমেদ, আবদাল মিয়া, আতাবুর রহমান, সফর আলি, আলতাব মিয়া, সেলিম মিয়া, মিরাজ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযোগের প্রেেিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com