বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের আব্দুল হামিদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নানা আয়োজনে দেশে এবং বিদেশে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর বংশধর ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকি গতকাল মঙ্গলবার ১৭ ই জানুয়ারী পালিত হয়েছে। এ উপলক্ষে যুক্তরাজ্য লুটন শহরে তাহারই হাতেগড়া জালালাবাদ জামে মসজিদে বাদ যোহর হাফেজ মাওলানা বাহলুল আহমদ ও ক্বারী মাহমুদ গাজীর পরিচালনায় কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও মরহুমের কবর জিয়ারত করা হয়। মরহুমের মৃত্যুবার্ষিকি উপলক্ষে হবিগঞ্জ শহরে সওদাগর জামে মসজিদে বাদ যোহর মসজিদের খতিব মাওলানা মুফতি নূর মোহাম্মদ আল কাদরি সাহেবের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এ ছাড়াও মরহুমের গ্রামের বাড়ী নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) মাজার মসজিদে বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের উদ্যোগে বাদ মাগরিব পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন ধুলচাতল তাজিয়া মুবাশ্বিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন ভূইয়া, বিলপাড় জামে মসজিদের ইমাম মুফতি লিয়াকত আলী তালুকদার, হাফেজ শাহজাহান সিদ্দিকি, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) মাজারের সভাপতি মাহতাব উদ্দিন, মুকারিম চৌধুরী, সুরুজ আলী প্রমুখ। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন অত্র মাজার শরীফের সেক্রেটারী ও মাজার মসজিদের ইমাম ও বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com