বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মাদ্রাসা ছাত্রীকে পাশবিক নির্যাতনকারী ঢাকা থেকে গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মাদ্রাসার ছাত্রী (১৪) কে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে পাশবিক নির্যাতনের ঘটনায় পুলিশ সাইফুল ইসলাম (২১)কে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মাধবপুর থানা উপ পরিদর্শক রাজিব রায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে ঢাকার শ্যামপুর থানা পোস্তা বাড়ি এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করে।
সাইফুল ইসলাম ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের লিটল মিয়ার ছেলে। পুলিশ জানায় গত বছরের ১৪ ফ্রেব্রযারী দুপুর ১৪ বছর বয়সী ওই ছাত্রীকে উপজেলার ইটাখোলা মাদ্রাসার সামনে থেকে ফুসলিয়ে সিএনজি চালিত অটোরিকশার উঠিয়ে সাইফুল অজ্ঞাত স্থানে নিয়ে আটকিয়ে পাশবিক নির্যাতন করে। কয়েক দিন পর অসুস্থ অবস্থায় সে বাড়িতে পালিয়ে এসে নির্যাতনের কথা জানালে এঘটনায় মামলা করা হয়। এর পর থেকেই সাইফুল আত্মগোপনে চলে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজিব রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে মাধবপুরে নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com