বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে আসামীদের হামলায় ৩ পুলিশসহ আহত ৪

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ওয়ারেন্টি আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ৩ পুলিশ ও ১ গ্রাম পুলিশসহ ৪ জন। গতকাল ভোর ৫টার দিকে রসুলপুর গ্রামে আসামীদের বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহাদাত হোসেনকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুলিশ কনস্টেবল হেলাল মিয়া (৫৭) ও আনিসুর রহমান (৩৩) এবং গ্রাম পুলিশ কামাল মিয়াকে (৪০) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর বখত চৌধুরী জানান-রসুলপুর গ্রামের সাত্তার হোসেনের দুই ছেলে সাদ্দাম হোসেন (২৪) ও আমির হোসেনের (২৮) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার ভোরে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির একদল সদস্য আসামীদের ধরতে রসুলপুর গ্রামে গেলে দুই আসামী ও তাদের পরিবারের সদস্যরা পুলিশের উপর হামলা চালায়। এতে উল্লেখিতরা আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com