বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দ আহমদুল হকসহ সালিসানদের উপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকসহ সালিসানদের উপর হামলার ঘটনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ রাস্তায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল picহক। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মোমিন, সদর উপজেলার পইল ইউপি চেয়ারম্যান সাহেব আলী, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবুহুল বারী লিটন, লষ্করপুর ইউপি চেয়ারম্যান আমজদা আলী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ২৩ জুলাই সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার রিচি এবং সুলতান মাহমুদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনাটি সালিশে নিস্পত্তির উদ্যোগ নিতে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের অনুরোধে ওই রাতেই রিচি গ্রামে যান হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকসহ কয়েকজন। সেখানে রিচি গ্রামের কতিপয় ব্যক্তি তাদের উপর হামলা চালিয়ে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকারকে আহত করে। সভায় হামলার ঘটনার নিন্দা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com