শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে চলাচলের রাস্তা বন্ধ করে ১ ব্যক্তিকে প্রভাবশালীদের হুমকি পুলিশ সুপারের নিকট অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের চাটপাড়া গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে এক ব্যক্তিকে হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছে। এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপারের নিকট আলহাজ্ব মোহাম্মদ বখত চৌধুরী নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন- ওই গ্রামের মৃত মাখন মিয়ার পুত্র মোঃ পারভেস মিয়া (৫২) ফয়ছল মিয়া (৪৩), ফরহাদ মিয়া (৩৯) ও পারভেছ মিয়ার পুত্র সাপোয়ান সাবাব। পুলিশ সুপার অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানাকে নিদের্শ প্রদান করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা দাঙ্গাবাজ, লাঠিয়াল, উগ্র-উশৃঙ্খল, প্রভাবশালী ও পরসম্পদ লোভী প্রকৃতির লোক। তারা সামাজিক শালিস বৈঠক মানে না। বিভিন্ন সময় অভিযোগকারী ব্যক্তি আলহাজ্ব মোহাম্মদ বখত চৌধুরী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেয়। তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এমন কি তাদের পানি চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়। যে রাস্তা প্রায় ২৫/৩০ বছর যাৎ গ্রামের লোকজন চলাচল করে। তারা অভিযোগকারী ব্যক্তির বাড়ির সামনের পৈতিৃক সম্পত্তিও জোর দখল করে ভোগ করছে এবং বাড়ির পিছনে ৪ শতক ভূমি জোর পূর্বক দখল করে ভোগ করছে। অভিযোগকারী আলহাজ্ব মোহাম্মদ বখত চৌধুরী প্রায় ২ বছর যাবত নিরাপত্তাহীন ও মানবেতর জীবন যাপন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com