বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শতবর্ষী এক বৃদ্ধা মহিলা আশ্রয় নিয়েছে হবিগঞ্জ সদর হাসপাতালে খবর নেয় না পরিবারের কেউ

  • আপডেট টাইম বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শতবর্ষী গর্ভধারিনী এক মা হবিগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নিয়েছেন। গত ৩ দিন ধরে তিনি না খেয়ে ২৫০ শয্যা হাসপাতালের নিচে বারান্দায় পড়ে আছেন। কনকনে শীতে তার পরনে একটি কাপড় ছাড়া অন্যকিছু ছিলো না। কেউ একজন তাকে একটি কম্বল দিয়ে যান। এই কম্বল নিয়েই তিনি পড়ে আছেন। হাসপাতাল থেকে খাওয়া তো দূরের কথা তাকে ভর্তি পর্যন্ত করা হচ্ছে না। গতকাল রাত ৮টায় এ প্রতিনিধি সরেজমিনে মহিলার কাছে গেলে তিনি শীতে কাপতে কাপতে আক্ষেপ করে বলেন, তার নাম আঙ্গুরা খাতুন, বয়স প্রায় ১০৫। স্বামী মরহুম জিতু মিয়া। গ্রাম শায়েস্তানগর। পুত্রের নাম ফরিদ মিয়া। তিনি ৩ দিন ধরে এখানে পড়ে আছেন। কেউ দেখতে আসেনি। হাসপাতাল তাকে ভর্তিও করে না। তিনি না খেয়ে আছেন। তিনি প্রশাসনসহ বিত্তশালীদের এ প্রতিনিধির মাধ্যমে সহযোগিতা কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com