মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় আপনজনের জ্যাকেট বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন আপনজনের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার উমেদনগরে মিনারিয়া কুতুবিয়া নেহারিয়া হাফিজিয়া এতিমখানায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা হাফিজিয়া মাদ্রাসায় এবং চুনারুঘাট উপজেলার মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়। এ-উপলক্ষ্যে উমেদনগরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মোর্শেদ কামাল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রাণেশ রঞ্জন দাশ। অনুষ্ঠানে অতিথি ছিলেন আপনজন সদস্য আয়ারল্যান্ড প্রবাসী জহির উদ্দিন, এডঃ সফিকুল ইসলাম, এডঃ কামরুল হাছান চৌধুরী, হাজী কুতুবউদ্দিন, সিরাজ উদ্দিন, এডঃ আজিজুল হক চৌধুরী জুয়েল, ফজলুল করীম খসরু, মকসুদ আলী, মাধব চন্দ্র রায়, আনিসুর রহমান তালুকদার, সর্দার সোনাই মিয়া, সোহেল মিয়া, আব্দুল আজিজ প্রমুখ। নবীগঞ্জ উপজেলার পানিউমদা হাফিজিয়া মাদ্রাসায় জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনজনের সাবেক সভাপতি ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, আয়ারল্যান্ড প্রবাসী আপনজন সদস্য মোঃ জহির উদ্দিন, এডঃ কামরুল হাছান চৌধুরী, এনামুল হক এহিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চুনারুঘাট উপজেলার মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসায় জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনজনের সাবেক সভাপতি বাদল রায়, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রাণেশ রঞ্জন দাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইংল্যান্ড প্রবাসী মামুনুর রশীদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ফারুক উদ্দিন চৌধুরী, আইনজীবী মোস্তাক বাহার, দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান রুমন ফরাজি, আপনজনের সাবেক সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দুই শতাধিক মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়। আপনজন প্রতিষ্ঠার পর থেকেই শীতবস্ত্র, ঈদে শাড়ি লুঙ্গি, স্কুল ছাত্রদের শিক্ষা উপকরণ প্রদান ও করোনা কালে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com